সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

তানজিম তিশার পাল্টা আইনি পদক্ষেপ, মানহানির মামলা দায়ের

তানজিম তিশার পাল্টা আইনি পদক্ষেপ, মানহানির মামলা দায়ের ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের বিরুদ্ধে অভিযোগের পর এবার সানায়্যা ও ফাতেমার বিরুদ্ধে আদালতে তিশা অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এই অভিনেত্রী।

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে।

মামলার বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।
তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com