মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

চুরির অভিযোগে দুই যুবতীকে চুল কেটে দেয় গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ভাড়াটিয়া কর্তৃক বাড়ির মালিকের বাসায় মোবাইল ও টাকা চুরির ঘটনায় বান্ধবীসহ আটকে চুরির অভিযোগে দুজনের চুল কেটে দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। যুবতীর মামলায় গ্রেপ্তার হয়েছে বাড়ির মালিক ও তার স্ত্রী।

সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বান্দুরা গ্রামের মো: ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া মারিয়া সুলতানা ও তার বান্ধবী শারিমন আক্তার ওরফে বন্যা খন্দকারকে মোবাইল ও টাকা চুরির দায়ে সোমবার সন্ধ্যায় আটক করে ইব্রাহীমসহ ওই গ্রামের লোকজন। এরপর তাদেরকে মারপিট করে চুল কেটে দেয়া হয়। এ ঘটনার ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবতীকে উদ্ধার করে। এসময় বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করা হয়। এ ঘটনায় গভীর রাত পর্যন্ত উভয়পক্ষ থানায় অবস্থান করে। অবশেষে মামলায় আটক হয় মো. ইব্রাহীম ও তার স্ত্রী আয়শা আক্তার।

সোমবার রাতে এলাকাবাসী চুরির ঘটনায় দুই যুবতীর চুল কেটে দিলে সেই মামলায় নামে বেনামে আরো ২০/২৫ জনের নামে মামলা হয়। মারিয়া সুলতানা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছে। মারিয়ার বান্ধবী বন্যা খন্দকার ঢাকার দোহারের বটিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। দোহারের জয়পাড়া বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটে সামিয়া মেকওভারের মালিক। তার বিরুদ্ধে মাদকসহ নানা অপকর্মের বিষয়ে দোহার নবাবগঞ্জের নেট জগতে বেশ অভিযোগ আছে। গত বছরের ২ জুন দোহারে মাদকসহ বন্ধুদের সাথে আটক হলে ভ্রাম্যমান আদালত বন্যাকে ৭দিনের সাজা প্রদান করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, চুরির বিষয়ে ভুক্তভোগী মামলা না দিয়ে ‍দুই যুবতীকে ধরে চুল কেটে বেআইনী কাজ করেছে। ঘটনাটি এলাকাবাসী ও সচেতন মহলের কাছে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পরে যুবতীর অভিযোগে মামলা নিয়ে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com