বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জানুয়ারিতে স্থানীয় নির্বাচন শুরু করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

একুশের কণ্ঠ প্রতিবেদন:: বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচিসহ সার্বিক বাস্তবতা বিবেচনায় আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরুর আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, নির্বাচনের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন, উপ-নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষার সময়সূচি এড়িয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা কঠিন। তাই জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও পিছিয়ে গেছে।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, দুর্গাপূজা, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ সার্বিক বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হয়েছিল। পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর মধ্যে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও পিছিয়ে গেছে।

নির্বাচনের সময় পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইনি বাধ্যবাধকতা ও সংবিধানের আলোকে কমিশন নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় ও কর্মসূচি নির্ধারণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com