বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

লোহাগড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মিলন মোল্ল্যা (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিলন মোল্ল্যা উপজেলার তেলকাড়া গ্রামের সুলতান মোল্ল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেলকাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মিলন মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানাও জারি ছিল।

এ ছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর মিলন মোল্ল্যাকে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com