সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ১২ মার্চ রাত ৮টায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আবাসিক ভবনের ৫টি কক্ষের ছাত্রদের কাপড়সহ প্রয়োজনীয় বই পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আবাসিক ভবনের পূর্ব পাশ্বে একটি ঘর থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ দূঘর্টনা ঘটতে পারে। এ ঘটনায় চিরিরবন্দর উপজেলা নিবার্হী অফিসার মো: গোলাম রব্বানী তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ছাত্রদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন। স্কুলের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, অগ্নিকান্ডে ৫টি কক্ষ পুড়ে গেছে। তবে কোন ছাত্র হতাহত হয়নি।