সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাবিল কোচ থেকে ৯৬ বোতল ফেন্সিডিল ও ৮৪০ গ্রাম হিরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-বিরামপুর উপজেলার ইয়াছিন আলীর ছেলে মিজানুর রহমান ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রসুল দেওয়ানের ছেলে মুনছুর আলী। এদের দুই জনের কাছে ৯৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায় এবং অপর দুই জন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছার ছপুর আলীর ছেলে নজমল ও কলাবাড়ী গ্রামের রহিমুদ্দিনের ছেলে আঃ রাজ্জাক। এদের কাছে ৮৪০ গ্রাম হিরোইন পাওয়াগেছে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খেতাপ মোড় নামক স্থানে পুলিশ চেক পোষ্টের সামনে ঢাকাগামি নাবিল কোচ থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের ব্যাগ তল্লাসি করে ৯৬ বোতল ফেন্সিডিল ও ৮৪০ গ্রাম হিরোইন পাওয়া যায়। আটক ব্যক্তিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।