রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে অদূরে লাইন কেটে ফেলায় সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন হয়েছেন। আহত হয়েছে আরো পাঁচজন। এর ফলে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। নিহতের নাম মো: আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com