সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস-২০১৮ উপলক্ষ্যে পৃথক পৃথকভাবে কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১লা মে মঙ্গলবার বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে। উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন আয়োজিত সকাল ১০টায় কাহারোল থানা রোড কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিন শেষে তাদের নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।