রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: “আসুন প্লাষ্টিক দূষণ বন্ধ করি” “প্লাষ্টিক পুনঃ ব্যবহার করি, না পারলে বর্জন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত। ৫ জুন সকাল ১১ টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারকে হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মোঃ হেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজিব কুমার বাগচী প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার মোঃ আসাদুজ্জামান।