বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম সব্দুল ইসলাম।
সোমবার (২১ মে) রাত আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর নামক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত সব্দুল উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ।
তিনি জানান, রবিবার রাত আনুমানিক ২টার দিকে নরেন্দ্রপুর নামক স্থানে তাদের একটি টহল টিম চেকপোস্ট বসিয়ে দায়িত্বপালন করছিল। সেসময় ওই স্থান দিয়ে একটি মোটরসাইকেলে ২-৩ জন লোক যাওয়ার সময় র্যাব তাদের গতিরোধ করে। এসময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির শেষে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সব্দুলের লাশ পড়ে থাকে। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, র্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১০০ বোতল ফেন্সিডিল, ১৫০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে। নিহত সব্দুলের লাশ বর্তমানে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।