বুধবার, ০১ Jul ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বালি ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোলাইমান হোসেন (৪৫) নামের এক বালি ব্যবসায়ী নিহত হয়েছে। সে কোলা ইউনিয়নের কাদিরডাঙ্গা গ্রামের আক্কাস আলীর ছেলে। রোববার (২০ মে) দুপুরে কোলা বাজারের পুলিশ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন জানান, পেশায় বালি ব্যবসায়ী সোলাইমান হোসেনের বাজারে একটি ছোট্ট দোকান আছে। দুপুরে দোকান পরিস্কার করতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি দোকানের পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অরুন কুমার দাস তাকে মৃত্যু ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com