বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একুশের কণ্ঠ প্রতিবেদন:: চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বর্তমানে কোনো আইনগত বাধা নেই।

এর ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরোয়ার আলমগীর সংসদ সদস্যের দায়িত্ব ও কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com