বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি। একই সঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় এখন শেষ।

রুবিও বলেন, এখন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান, যার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি পুনরায় চালু করার বিষয়ে একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট আলোচনার এই পথটিই পছন্দ করেছেন। তবে এখন পর্যন্ত ইরান সেই পথ বেছে নেয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com