মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে। তাই আজ শনিবার মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী।

আজ দুপুর ২টায় জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ। ম্যাচটা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজ জয়ের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে লিটন দাসের সামনে আবার ইতিহাস গড়ার হাতছানি। কিউইদের বিপক্ষে কোনো সফরে এর আগে একাধিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই কীর্তি গড়ার সামনে লিটন দাসের দল।

ওয়ানডে সিরিজে শুরুর ধাক্কা সামলে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর সেই ছন্দ টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে তারা। প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী জয় পেলেও চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে কোনো বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। তবে সার্বিকভাবে ছন্দে থাকায় পুরো দলই এখন আত্মবিশ্বাসী। শামীম শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই কথাই বলে গেছেন, আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্য খেলতে চাইবো।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের মূলে ছিল মিডল অর্ডারের বিস্ফোরক ব্যাটিং। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন গুরুত্বপূর্ণ জুটি আর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। তাদের ব্যাটে ১৮৩ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। চাহিদা মতো গতি বাড়ানোর সামর্থ্য দেখিয়ে টি-টোয়েন্টিতে দীর্ঘদিনের মিডল অর্ডারের দুর্বলতা কাটিয়ে ওঠারও ইঙ্গিত দেওয়া গেছে এর মাধ্যমে।

তবে আজ মিরপুরের উইকেট ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। টানা বৃষ্টির কারণে কয়েকদিন উইকেট ঢাকা থাকায় শুরুতে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারেন। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হয়ে ওঠাই মিরপুরের উইকেটের স্বাভাবিক বৈশিষ্ট্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কারণে ম্যাচ আবারও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আজ বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে লিটনদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com