মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ গ্রেপ্তার, বাদীর প্রত্যাহারের আবেদন

রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ গ্রেপ্তার, বাদীর প্রত্যাহারের আবেদন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার বাদী মাহাবুব আলম আদালতে এফিডেভিটের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। তার অভিযোগ, থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সেটিকে এজাহার হিসেবে ব্যবহার করে মামলা করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

জানা গেছে, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানায় মামলাটি দায়ের করা হয়। পরদিন ২২ নভেম্বর মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম আদালতে এফিডেভিট দাখিল করে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

এফিডেভিটে মাহাবুব আলম অভিযোগ করেন, ২১ নভেম্বর থানার ওসি আমানুল্লাহ আল বারি তাকে মুঠোফোনে থানায় ডেকে নেন। সেখানে একটি স্বাক্ষরের প্রয়োজনের কথা বলে সাদা কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই কাগজকে এজাহার হিসেবে ব্যবহার করে মামলা করা হয়। মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com