মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে: বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনাকে আইনের মুখোমুখি হতে হবে: বাণিজ্যমন্ত্রী ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। তবে দেশে ফেরার পর তাকে আইনগত প্রাপ্য ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, শেখ হাসিনা আরও আগেই দেশে ফিরতে পারেন। তিনি এ দেশেরই নাগরিক। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বন্ধ সরকারি কলকারখানা চালুর বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব কারখানার অধিকাংশই ৬০-৭০ বছরের পুরোনো এবং কার্যকাল পেরিয়ে গেছে। ৫০টির বেশি সরকারি শিল্পকারখানার তালিকা ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরু থেকে এসব কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বানে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হবে। জ্বালানির চাহিদা পূরণ সাপেক্ষে নতুন শিল্পকারখানা স্থাপন ও বিনিয়োগ বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com