মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কাল

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ: আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার প্রকাশ করা হবে। এতে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com