মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার সাধারণ মানুষের মতো এবার পানি সংকটে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু। এমনকি রাজধানী আবুজার প্রেসিডেন্ট ভবন আসো রকে দাড়ি কামানোর সময়ও পানির অভাবে পড়তে হয়েছে তাঁকে।
রবিবার লাগোসে এক পারিবারিক প্রার্থনা সভায় নিজের এই অভিজ্ঞতার কথা জানান তিনুবু। তিনি বলেন, গত বুধবার দাড়ি কামানোর সময় হঠাৎ প্রেসিডেন্ট ভবনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি ও বিদ্যুতের সংকট থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানির সংকট চলছে। গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ, জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া এবং দুর্বল অবকাঠামোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজধানী আবুজা ও বাণিজ্যিক শহর লাগোসসহ বিভিন্ন এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।