বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ বিজয়ীদের হাতে অর্থ ও ট্রফি তুলে দেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : সোমবার গুলশান ক্লাবে মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ প্রতিযোগীতার পুরষ্কার বিতরন। দু’মাস পর ট্রফি পেলেন মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়রা। সোমবার গুলশান ক্লাবে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার এবং ট্রফি তুলে দেন স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি।

এ সময় উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান, গুলশান ক্লাবের সভাপতি ক্যাপ্টেন সাইফুর রহমান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। সিনিয়র পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে উত্তরা ক্লাবের সুমন ও সেনাবাহিনীর মারজান।

প্রথম বিভাগে সেনাবাহিনীর সৈনিক তানভীর চ্যাম্পিয়ন ও বিএএফ শাহীন কলেজের এসএম মুশফিক রানারআপ, উন্মুক্ত নারী বিভাগে সেনাবাহিনীর সৈনিক মারজান চ্যাম্পিয়ন ও টিমমেট সুনিতা রানারআপ, নারী বিভাগে বিএএফ শাহীন কলেজের রিয়াজুল জান্নাত চ্যাম্পিয়ন ও বিএনসিডির মেঘলা রানারআপ, সাবেক খেলোয়াড়-মার্কার বিভাগে আর্মি স্কোয়াশ কমপে¬ক্সের মাসুদ রানা চ্যাম্পিয়ন ও নেভী ক্লাবের নুর মোহাম্মদ রানারআপ, ঊর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের হামজা চ্যাম্পিয়ন ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সেও সোহাগ, উর্ধ্ব-১৫ যুব বিভাগে গুলশান ক্লাবের উমায়ের জালাল চ্যাম্পিয়ন ও বিএএফ শাহীন কলেজের পারভেজ রানারআপ হন।

উল্লেখ্য যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্য স্কোয়াশ ফেডারেশন আগামী ২০ অক্টোবর থেকে একটি আন্তর্জাতিক প্রতিযোগীতার পরিকল্পনা করেছে। বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজিত বিশ্ব পেশাদার স্কোয়াশ এসোসিয়েশনের অনুমোদিত উক্ত প্রতিযোগীতায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালেশিয়া ও ইরানের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়গন অংশ গ্রহন করবে।

এই প্রতিযোগীতার স্পন্সর “উর্মী গ্রুপ” একটি রপ্তানিমূখী পোশাক ও মাস্ক প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান। তারা প্রতিযোগিতার পাশাপাশি আগামী তিন বছর জাতীয় স্কোয়াশ দলের জার্সি ও পরিচ্ছদ স্পন্সার করবে। উর্মি গ্রুপের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ ও পরিচালক ফায়াজ রহমান পেশায় সফল ব্যবসায়ী, সমাজসেবী, ক্রীড়া প্রেমী এবং উন্নত মানের স্কোয়াশ খেলোয়াড়। অনুষ্ঠানে জার্সি উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com