শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)) জোহাব আলী।

এর আগে শনিবার রাতে অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার আমির হোসেনের ছেলে আরাফাত (২৮) ও তার ভাড়াটিয়া সেন্টু মিয়া (৩০)। সেন্টু মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেন্টু মিয়া স্ত্রীর অসুস্থতার কথা বলে তার সেবার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে বাসায় ডেকে নেয়। বাসায় গিয়ে সেন্টুর স্ত্রীকে দেখতে না পেয়ে সে ফিরে আসার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিকের ছেলে আরাফাতসহ সেন্টু ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। পরে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযুক্তদের কঠোর শাাস্তির দাবি জানান।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com