শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দুগ্ধ খামারীদের পাশে র‍্যাব-১২

মোঃ ইসলাম হোসেন সিরাজগঞ্জ থেকেঃ বাংলাদেশের নিউজিল্যান্ড হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাঁর আশে পাশের অঞ্চলে দুগ্ধ শিল্পের দূর্দিন চলছে। লক ডাউনের কারণে উৎপাদিত পণ্য বিক্রয়ে হিমশিম খেতে হচ্ছে। ঠিক সে সময় মানবতার সেবায় এগিয়ে এলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকালে জেলার শাহজাদপুর পোতাজিয় দুগ্ধ খামারীদের সাড়ে তিন হাজার লিটার দুধ কিনলেন র‍্যাব-১২ সদস্যরা।

দুগ্ধ খামারীদের উৎপাদন খরচের অর্ধেকেরও কম দাম হওয়ায় হাজার হাজার লিটার দুধ ফেলে দিতে হয়। বিষয়টি জানতে পেরে র‍্যাব-১২ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম এর নির্দেশে মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান এর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল পোতাজিয়ার দুগ্ধ খামারীতে গিয়ে তাদের কথা শুনে প্রায় সাড়ে তিন হাজার লিটার দু্ধ  ক্রয় করেন।

এবিষয়ে মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান গণমাধ্যমকর্মীদের বলেন শাহজাদপুরের পোতাজিয়ার দুগ্ধ খামারীদের পাশে দাড়ানো র‍্যাব-১২ এর একটি ক্ষুদ্র প্রয়াশ। আজ আমরা প্রায় সাড়ে তিন হাজার লিটার দু্ধ সংগ্রহ করছি। এর আগেও আমরা ওনাদের নিকট থেকে দু্ধ সংগ্রহ করেছি এবং ভবিষ্যতেও করবো এতে করে হয়তো তাদের আর্থিক ক্ষতির কিছুটা অবসান ঘটবে এছাড়াও আমাদের পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবানরা যদি দুগ্ধখামারী ও অন্যান্য প্রান্তিক চাষীদের পাশে এসে দাড়ান, তাহলে আশা করা যায় তারা দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে এই কর্মকর্তা সাংবাদিকদের গণমাধ্যম যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন এই সময়ে তিনি গণমাধ্যমর্কমীদের মাধ্যমে প্রান্তিক চাষী ও খামারীদের পাশে যেন সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com