শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (কওমি মাদরাসা ছাড়া) চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com