রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

২০২২ সালে মুক্তি পাবে প্রভাসের ‘আদিপুরুষ’

বিনোদন ডেস্ক::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার (১৮ নভেম্বর) একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রভাস। যেখানে দক্ষিণের জনপ্রিয় এই সুপারস্টার জানিয়েছিলেন আজ (১৯ নভেম্বর) সকাল ৭টা ১১ মিনিটে তার পরবর্তী ছবি ‘আদিপুরুষ’র মুক্তির তারিখ ঘোষণা করবেন।

যেমন কথা তেমন কাজ ঠিক সময়ে ‘আদিপুরুষ’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রভাস। জানালেন ২০২২ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। ছবিটিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। শোনা যাচ্ছে- এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com