বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলে ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো

একুশের কন্ঠ ডেস্ক : ফুটবল বিশ্বের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটলো। পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেবসুকে প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য নিশ্চিত করে সিআরসেভেন নিজেই।

৪১ বছর বয়সী এই মহাতারকা পর্তুগালের হয়ে দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৪৬টি। দেশের জার্সিতে অসংখ্য সাফল্য ও রেকর্ড নিজের নামের পাশে যোগ করা রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সময়টা অবশ্য কিছুটা তিক্ততার মধ্য দিয়েই শেষ হলো। গত মাসে উয়েফা নেশনস লীগের একটি ম্যাচে জাতীয় দলের কোচ জর্জ জেসুস রোনালদোকে খেলাতে অস্বীকৃতি জানান। ফলে কোচ ও দলের সঙ্গে এক প্রকার দ্বন্দ্ব তৈরি হয় রোনালদোর। এর জেরে তিনি দলীয় শিবির ছেড়ে চলে যান, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দেয়।
যদিও বিদায়লগ্নে কিছু বিতর্ক জড়িয়ে গেছে, তবুও বিশ্ব ফুটবলে তার অবদান ও পর্তুগালকে ইউরো ২০১৬ এবং ২০১৯ সালের নেশনস লীগ জেতানোর স্মৃতি ভক্তদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। আন্তর্জাতিক আঙিনায় তার এই প্রস্থান ফুটবলের এক যুগের অবসান ঘটাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com