বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদ দখলে নিচ্ছেন ডেমোক্র্যাটরা, ছিনিয়ে নিতে পাড়ে সিনেটও

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাস অনুযায়ী, নিম্নকক্ষের এই নিয়ন্ত্রণ পাওয়ার মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতাসীন রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য ভাঙতে চলেছেন ডেমোক্র্যাটরা।

আসন্ন এ জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির আগামী দুই বছরের এক বড় ধরনের রাজনৈতিক সংঘাতের পথ তৈরি করল।

একই সঙ্গে ডেমোক্র্যাটদের নজর রয়েছে উচ্চকক্ষ বা সিনেটের দিকেও। সেখানেও তাঁরা অন্তত দুটি আসনে জয়ী হয়ে রিপাবলিকানদের হাত থেকে তা ছিনিয়ে নেবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্লিন গ্রাহামকে পরাজিত করতে চলেছেন।

এ ছাড়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্যান্য অঙ্গরাজ্যের সিনেট আসনের নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

এবারের মধ্যবর্তী নির্বাচনে তৈরি হয়েছে নতুন ইতিহাস। সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাস, জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

অন্যদিকে, ফ্লোরিডায় রিপাবলিকান কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস এ অঙ্গরাজ্যের পরবর্তী গভর্নর হতে চলেছেন। এ জয়ের মাধ্যমে তিনি ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়বেন।

তথ্যসূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com