বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

১০ জনে মিলে বাংলাদেশের দুর্দান্ত ড্র ভারতের সঙ্গে

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪.কম :: শক্তিশালি ভারত অনেক হুঙ্কার দিয়েও শেষ পর্যন্ত জিততে পারলেন না বাংলাদেশের সঙ্গে। ৪ অক্টোবর সোমবার মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের তৃতীয় ম্যাচে দশজন নিয়ে খেলেও তারা ড্র করেছে ভারতের সঙ্গে।
তবু প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জয়ের প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
সেই চ্যালেঞ্জে শতভাগ সফল না হলেও, মূল্যবান এক পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ। তারকা ফুটবলার সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের সমতাসূচক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
পিছিয়ে পড়ার পর বিশ্বনাথ ঘোষের লালকার্ডে ১০ জনের দলে পরিণত হলো বাংলাদেশ। হারের শঙ্কা জাগল প্রবলভাবে। কিন্তু রোমাঞ্চের তখনও ঢের বাকি। দারুণ এক হেডে উৎসবে মাতলেন ইয়াসিন আরাফাত। ঘুরে দাঁড়ানোর গল্প লিখে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দিল অস্কার ব্রুজোনের দল।

ম্যাচের ২৬ মিনিটের সময় উদান্ত সিংয়ের এসিস্টে গোল করেন সুনীল ছেত্রী। প্রথমার্ধেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তা কাজে লাগানো যায়নি। দ্বিতীয়ার্ধেও মিস হয় সহজ এক সুযোগ। তবে ৭৪ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে রাকিবের হেডের পর ইয়াসিনের দ্বিতীয় হেডে সমতাসূচক দুর্দান্ত গোল পায় বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সমানে সমান লড়াই সুনিল ছেত্রি প্রথমার্ধে ভারতকে এগিয়ে নেওয়ার পর ৭৪তম মিনিটের মধ্যে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন।

ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে সমতাসূচক গোলের পর ইয়াসিনকে ঘিরে বাংলাদেশ দলের উল্লাস।
ম্যাচের ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। ফলে অতিরিক্ত যোগ করা চার মিনিটসহ শেষের ৪০ মিনিট একজন কম নিয়েই খেলতে হয়েছে। এতেও দমে যাননি জামাল ভূঁইয়া, সাদ উদ্দিনরা।
সাফের ত্রয়োদশ আসরে এখনও পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা অস্কার ব্রুজোনের দলের দুই ম্যাচের পয়েন্ট ৪। নিজেদের প্রথম ম্যাচের ড্রয়ে ১ পয়েন্ট ভারতের।
দুটি পরিবর্তন এনে ভারত ম্যাচের একাদশ সাজান অন্তর্র্বতীকালীন কোচ ব্রুসন। সুমন রেজা ও জুয়েল রানার জায়গায় সুযোগ পান মতিন মিয়া ও সাদউদ্দিন। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন সাদউদ্দিন।

এখন বাংলাদেশ দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট টেবিলের শীর্ষে । বাংলাদেশের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে তারা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ১৩ অক্টোবর, প্রতিপক্ষ নেপাল।
মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে ভারতই। বল দখলের লড়াইয়ে অন্তত ৬৫ শতাংশ সময় তারাই ছিল নিয়ন্ত্রণে। এ সময়ের মধ্যে লক্ষ্য বরাবর চারটি শট করে তারা। যেখানে বাংলাদেশের অন টার্গেট শট ছিল মাত্র একটি।
ম্যাচের প্রথম সুযোগটা এসেছিল বাংলাদেশের সামনেই। ষষ্ঠ মিনিটে জামালের পাস থেকে বাম পায়ের লং রেঞ্জ শট নিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু সেটি পোস্টের বাম পাস দিয়ে চলে যায় বাইরে। ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকেও কিছু করতে পারেনি বাংলাদেশ।

পুরো ম্যাচে আধিপত্য এবং বল নিয়ন্ত্রণের লড়াইয়ে ভারতের প্রাধান্য থাকলেও তারা জিততে পারেনি। কেননা বাংলাদেশ দল দারুণভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করেছে। যদিও বাংলাদেশ ম্যাচে জিততেও পারতো, কেননা তারা গোল করার জন্য তিনটি বেশ ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় সেগুলো আর গোলে পরিণত হতে পারেনি।

পরে ম্যাচের ২৫ মিনিটের সময় বিপলু আহমেদের ক্রস থেকে পাওয়া বলে ডি-বক্সে মাঝামাঝি দাঁড়িয়ে ডান পায়ের শট নেন জামাল ভুঁইয়া। কিন্তু সেটিও ছিল লক্ষ্যভ্রষ্ট। ঠিক পরের মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। গতিময় আক্রমণে বাংলাদেশের রক্ষণকে বোকা বানায় ভারত।

তাছাড়া গত ম্যাচের মতো এবারও বাংলাদেশের হয়ে গোলটি করেছেন একজন ডিফেন্ডার। এতে করে ফরোয়ার্ডদের ব্যর্থতার ধারাবাহিকতা আরও প্রকট হলো! ম্যাচের ৬ মিনিটে প্রথম আক্রমণ করে অস্কার ব্রুজোনের শিষ্যরা। বাঁ প্রান্ত থেকে দূরপাল্লার শট নেন ইয়াসিন আরাফাত। কিন্তু বল পোস্টে রাখতে পারেননি। বিরতির পর ৫৩ মিনিটে লিসটেন কোলাছোকে ফাউল করে লাল কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। ৫৮ ও ৫৯ মিনিটে ভারতের বক্সের ভেতরে মতিন মিয়াকে দু’বার ফাউল করা হলেও রেফারি বিস্ময়করভাবে বাংলাদেশের পক্ষে পেনাল্টির বাঁশি বাজাননি। ৭৪ মিনিটে সমতা নিয়ে আসে বাংলাদেশ। কর্নার পায় বাংলাদেশ।

 


বক্সের ভেতরে জটলার মধ্যে লাফিয়ে ওঠে ব্যাক হেড করেন রাকিব হোসেন। সেই বল চলে যায় সম্পূর্ণ আনমার্কড বাংলাদেশের লেফট ব্যাক ইয়াসিন আরাফাতের কাছে। আরাফাতের সামনে তখন একেবারে ফাঁকা পোস্ট। দর্শনীয় হেডে গোল করেন সাইফ স্পোর্টিংয়ের ১৮ বছরের তরুণ ইয়াসিন। জাতীয় দলে পাঁচ ম্যাচ খেলা ইয়াসিনের এটাই প্রথম গোল। গোলের পর কোচ অস্কার ব্রুজোন যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তা ছিল দেখার বিষয়। উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ বাহিনী এবং গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশী দর্শকরাও।
২০০৩ সালের পর সাফে ভারতের বিপক্ষে জয়ের চাওয়াটা পূরণ হয়নি বটে। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচে ছেত্রিদের দুইবার রুখে দিলেন জামাল-জিকোরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে সল্ট লেকের ওই ড্রয়ের পর ফিরতি লেগে অবশ্য ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ভারতকে তাই ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com