মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অভিযানে মাদক কারবারি আটক

হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অভিযানে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধঃ আমিনবাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অভিযানে ইয়াবা,গাঁজা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক করেছে।

রবিবার ৮ ফেব্রুয়ারি হেমায়েতপুর আর্মি ক্যাম্প এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা কালে সন্দেহজনক ভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আর্মি ক্যাম্প এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনা কালে সন্দেহজনক ভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে।

 জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সাথে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২ লাখ ৫৭ হাজার, ৬২২ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন  আমিনবাজার এলাকার চান মিয়ার ছেলে জহুরুল হোসেন (৬৫)।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com