বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ এবারের নির্বাচন কোনো দলে সীমাবদ্ধ নয়, স্বাধীনতা ও ৭১ সালের প্রশ্নে একটি গোষ্ঠিী আবারও দেশকে দুই ভাগে বিভক্ত করার ষড়যন্ত্রে নেমেছে। তারা আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। তাই স্বাধীন বাংলাদেশকে বাঁচাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধানের শীষের ভোট দিয়ে দেশ রক্ষা করতে হবে।
সোমবার বিকেলে নবাবগঞ্জের সরকারী ডিএন কলেজ মাঠে ঢাকা-১ আসনে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটিু।
খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ধানের শীষের প্রচারণা সভার শেষে দিনে প্রধান অতিথি বলেন, ধানের শীষ শহীদ জিয়ার মার্কা। ধানের শীষ আপোষহীন গণতন্তের নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা। তাই ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা রক্ষা করুন। টিটু বলেন্ আশফাক একজন মজলুম নেতা।

তাকে ছাড়া অন্য কাউকে দোহার নবাবগঞ্জের মানুষ ভোট দিবে এটা আমার বিশ্বাস হয় না। যে মানুষটি গত ১৭ বছর জেল জুলুম খেটে মানুষের ভোটের অধিকার আদায়ে কারাবরণ করেছেন। আরেকজন ১৭ বছরে তাকে কেউ দেখেইনি। তিনি বসন্তের কোকিল হয়ে এসেছেন ভোট নিতে।
ঢাকা-১ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমার নবাবগঞ্জ দোহারের মা বোনেরা ও ভাইয়েরা আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের রায়েই এলাকার উন্নয়ন শান্তি ও অগ্রগতি নির্ভর করছে। বেগম খালেদার মার্কা ধানের শীষ। আপনাদের কাছে আমানত রেখে তিনি চলে গেছেন।
আপনাদের দায়িত্ব সেই আমানত রক্ষা করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। তিনি সবাইকে নির্বাচনের দিন ভোটে কেন্দ্র পাহারা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সকলের প্রতি আহবান জানান।

বিকেল থেকেই দোহার ও নবাবগঞ্জের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাদ্য যন্ত্রের তালে স্লোগান দিয়ে ডিএন কলেজ মাঠকে মাতিয়ে তোলে। ধানের শীষের পক্ষে হাজার হাজার নারী পুরুষ এ সমাবেশে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপির নেত্রী মেহনাজ মান্নান, প্রার্থীর কন্যা আলিশা খন্দকার, তালেব শিকদার,জাতীয় পার্টির আলাউদ্দিন আল আজাদ, কেন্দ্রীয় বিএনপির গিয়াসউদ্দিন আহমেদ, সালাহ উদ্দিন মোল্লা, সাবেক ভিবিপ মহসীন রহমান আকবর, ছাত্রদলের নেতা শফিকুল ইসলামসহ কেন্দ্র জেলা ও থানা নেতৃবৃন্দ।