শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

হিজাব পরে মসজিদে জ্যাকলিন

বিনোদন ডেস্ক:: চলছে বলিউড ছবি ‘রেস ৩’র শুটিং। শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি তারকা অভিনেতা সালমান খানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি শহরে যান শ্রীলংকার সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। সেখানেই কাজের ফাঁকে পরিদর্শন করেছেন শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। এ সময়ে তার পরনে ছিলো হিজাব।

সম্প্রতি ওই মসজিদ পরিদর্শনের একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন জ্যাকুলিন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, ‘রেস ৩’ সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য মার্শাল আর্ট শিখেছেন জ্যাকলিন। এ কারণে এখন তিনি বেশি ক্যালরি গ্রহণ করছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রীর ফিটনেস প্রশিক্ষক কুলদীপ শশী বলেছেন, জ্যাকলিন হলেন এমন একজন অভিনেত্রী যার শরীরটাই অ্যাথলেটিকদের (খেলোয়াড়) মতো। তাই তাকে বেশি কসরত করতে হচ্ছে না।

ওই প্রশিক্ষক আরও বলেন, এর আগে যদিও জ্যাকলিন এ ধরনের মার্শাল আর্টের দৃশ্যে অভিনয় করেননি, তার পরও তিনি সঠিকভাবে তার স্টাইল এবং কৌশল কাজে লাগাতে পারছেন। আবুধাবিতে মার্চের মাঝামাঝি সময়ে ‘রেস-৩’এর এই দৃশ্যের শুটিং হবে। তবে শুধু আবুধাবি নয়, ব্যাংকক এবং মুম্বাইয়েও দৃশ্যটি ধারণ করা হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে সালমান খানের প্রযোজনায় এবং রেমো ডি সুজার পরিচালনায় ‘রেস ৩’ সিনেমাটি আগামী ১৫ জুন মুক্তি পাবে। সূত্র: দৈনিক আমাদের সময়

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com