শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

হাড়িকান্দায় রুবেল তালুকদারের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক

ভ্রাম্যমান প্রতিনিধি:: বান্দুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাড়িকান্দা গ্রামে মো. রুবেল তালুকদারের সমর্থনে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ বৈঠকে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বান্দুরা ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আদনান শিকদার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. সানাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিশাদ হোসেন, যুবদল নেতা আবুল খায়ের রূপন, ছাত্রনেতা উৎস, রুমান ও তোফাজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

রুবেল তালুকদার বলেন, আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে হাড়িকান্দাসহ বান্দুরা ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। নির্বাচনে মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাই দল-মত নির্বিশেষে এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে চাই।

আদনান শিকদার বলেন, রুবেল তালুকদার দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে আসছেন। আমরা বিশ্বাস করি, তিনি এলাকার মানুষের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। আগামী দিনে এলাকার উন্নয়ন, শিক্ষা ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

বৈঠকে বক্তারা স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনী কার্যক্রমে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com