রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

হাইকোর্টে ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক::

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পরে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান।

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে ২ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এরপর কর্ম দক্ষতার ওপর নির্ভর করে তাদের স্থায়ী নিয়োগ দেবে সরকার। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা আগে কোথায় কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com