বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশকে ঘিরে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে প্রায় ৩০ মিনিট ধরে চলা এই হট্টগোলে এক পর্যায়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান বিচারপতিরা। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বলতে থাকেন, ‘শেইম-শেইম’। ঘটনার পর এজলাস কক্ষের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা এ আবেদন করেছেন। শুনানি শেষে তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন হাইকোর্ট।
অন্যদিকে হাইকোর্টের এই বেঞ্চের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।