সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

হলিউডের ছবিতে ক্যাটরিনা কাইফ!

বিনোদন ডেস্ক::

ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করলেও কখনও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা হয়নি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।

বিশেষ করে ইংরেজি ভাষার ছবির প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা। সম্প্রতি এ অভিনেত্রী ইংরেজি ভাষার ছবিতে কাজ করার আগহ প্রকাশ করেছেন। বলিউডের দীপিকা পাড়ুকন, প্রিয়াংকা চোপড়াসহ অন্যান্য অভিনয় শিল্পীদের মতোই তিনি হলিউডে কাজ করতে চান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হলিউডের ছবিতে অভিনয়ে প্রস্তাবও নাকি পেয়েছেন ক্যাটরিনা। কয়েকটি স্ক্রিপ্টও পড়েছেন, যেগুলো তার পছন্দ হয়েছে। কিন্তু বিষয়টি একেবারেই গোপন রাখছেন। কবে নাগাদ তিনি কাজ করবেন তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, এ অভিনেত্রী সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘ভারত’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com