শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে ওজনে কম দেওয়ার অপরাধে ২ দোকানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকায় চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে ২ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযন পরিচালনা করেন। জানা যায়, ভেজাল ও বাজার পরিদর্শন মুলক অভিযানের অংশ হিসেবে বুধবার হরিণাকুন্ডুতে অভিযান চালানো হয়। ওজনে কম দেওয়ার অপরাধে আইয়ুব খাদ্য ভান্ডারে ৫ হাজার টাকা ও সুমাইয়া খাদ্য ভান্ডারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে হরিণাকুন্ডু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ লতিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com