শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল জোনাল অফিস থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন জোন প্রধান মরিয়ম বেগম, সহকারী জোন প্রধান দুলাল হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফারুক আহাম্মদ ও সম্পাদক বিপ্লবসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা।

সভায় বক্তারা বলেন, চার দশকের বেশি সময় ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সেবার মান আরও উন্নত করে গ্রাহকবান্ধব কার্যক্রম জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com