বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ দিনে অভিযোগপত্র দাখিল হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই: ড. ইউনূস প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন  শহীদ নুরুজ্জামান জনির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার আবু আশফাক এমপি জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘অ্যাট নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে সারাদিন ধরে আলোচনা হয়েছে।

তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও সতর্ক করে বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে, কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে।

কাতারের আমিরি দিওয়ান (আমিরের কার্যালয়) জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com