বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজস্ব প্রতিবেদক:: খুনি হাসিনার অবৈধ সরকারের আমলের ২০১৫ সালের ২০ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নুরুজ্জামান জনির বুকের বামে, ডান দিকে, দুই হাতের তালুতে ১৬টি গুলি করে। তার পুরো শরীর গুলিতে ঝাঁঝরা করে ফেলে। তখন শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল।
আজ ঢাকা জেলা বিএনপি সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
সেখানে সাংসদ বলেন, জুলাই আন্দোলনের (খুনি হাসিনা বিরোধী আন্দোলন) প্রথম দিকের শহীদ হলো আমাদের ভাই জনি। এই জঘন্য হত্যার কঠোর বিচার হতে হবে। আমরা যাতে আন্দোলন-সংগ্রামে নিহত হওয়া শহীদ পরিবারগুলোর বিষয়ে আরও বেশি মনোযোগী হই। সাংসদ আশফাক তার পরিবারকে একটি গ্রাফিতি উপহার দেন। সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ স্থানীয় নেতৃবৃন্দ।