সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক::

ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ চালু হয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। জমকালো আয়োজনে শনিবার যাত্রা শুরু করে নতুন সিনেপ্লেক্স। আর এই যাত্রায় শামিল হলেন ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খান, জয়া আহসান, তৌকির, বিপাশাসহ একঝাঁক তারকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। স্টার সিনেপ্লেক্সের যাত্রা উপলক্ষে কেক কেটেছেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনায়ক সাইমন, ভাবনা, সোহানা সাবা, নায়ক রোশান, শোবিজ জগতের নায়ক-নায়িকা, নির্মাতা, কর্পোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিরা।

সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা থাকছে এখানে।

দেশের কোনো সিনেপ্লেক্সের এটিই হলো প্রথম শাখা। আর এই শাখার যাত্রায় সকল তারকার সরব উপস্থিতি ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com