সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিনেমা বাদ দিয়ে, ভোটের মাঠে মিমি চক্রবর্তী

বিনোদন প্রতিবেদক::

ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু তাই বলে তার চলচ্চিত্র ক্যারিয়ার বন্ধ নেই। গত শনিবার মুক্তি পেয়েছে তার নতুন গান ‘কেন যে তোকে’। এটি প্লেব্যাক করেছেন মিমি নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু বর্মণ। আর অরিজিনাল ভার্সন গেয়েছেন রাজ বর্মণ।

গানটি ইউটিউবে মুক্তির পরপর বেশ ভাইরাল হয়। গানটি দেখতে দেখতে অনেকেই ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানের পরিণীতি চোপড়ার সঙ্গে মিলও খুঁজে পাবেন। মিমির গাওয়া গানটি ব্যবহার করা হয়েছে তার ‘মন জানে না’ ছবিতে। এতে মিমির বিপরীতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত। ছবিতে তারা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়।

ছবিতে তাদের নাম পরী ও আমির। আমির একজন ট্যাপি ড্রাইভার। সাদাসিধেভাবে ভালোই চলছিল তাদের জীবন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না। পরী নেশা করতে শুরু করে। আর আমির হয়ে যায় গ্যাংস্টার। হঠাৎই বদলে যায় তাদের জীবন। অন্য সময় ছবি মুক্তির আগে বা পরে প্রচার নিয়ে ব্যস্ত থাকেন তিনি। কিন্তু এখন ছবির প্রচারের চেয়ে নির্বাচনের প্রচারেই বেশি ব্যস্ত মিমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, চলচ্চিত্রের ওপর তার অনেক শ্রদ্ধা রয়েছে। নির্বাচনের কারণে তিনি ছবির প্রতি খুব একটা সময় দিতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com