রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সালমানের ‘রাধে’ সিনেমার লুক প্রকাশ

বিনোদন ডেস্ক::

এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘রাধে ইউ’র মোস্ট ওয়ান্টেড ভাই’। মূলত এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। প্রথমটির মতো এই সিকুয়েলটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটিতে সালমানের একটি লুক। পেশীবহুল সুঠাম দেহ নিয়ে সবাইকে চমকে দিতে দেখা গেছে ‘ভাইজান’কে। লুকটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে। ভক্তদের প্রশংসায়ও ভেসেছেন সালমান।

‘রাধে ইউ’র মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার বেশিরভাগ ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। পরিচালক বর্তমানে সিনেমার টিজার সম্পাদনায় ব্যস্ত সময় পার করছেন। টিজার চূড়ান্ত হওয়ার পর সালমান দেখে তা পছন্দ করলেই এটি প্রকাশ করবেন নির্মাতা।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো রয়েছেন রণদীপ হুদা। আগামী ২২ মে ‘রাধে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সালমান খানের সর্বশেষ সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। এটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com