শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢামেক প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দেয়। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা তার কাছে থাকা একটি পরিচয়পত্র থেকে নাম জানতে পারি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com