শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে -নবাবগঞ্জে আশফাক এমপি

সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে -নবাবগঞ্জে আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার নবাবগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নবাবগঞ্জ পাইলট স্কল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মানের উদ্যোগ নিয়েছে। যাতে শিশু কিশোর ও তরুণরা মাদকের ছোবেল থেকে বেরিয়ে এসে খেলাধুলা ও শরীর চর্চায় মনোনিবেশ করতে পারে। নতুন প্রজম্মকে দক্ষ মানব সম্পদ হিসেব গড়ে তুলতে হলে এর বিকল্প নেই।
উপজেলা পর্যায়ে বালিকা ম্যাচের এ খেলায় নতুন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চকোরিয়া প্রাথমিক বিদ্যালয়। এসময় পরাজিত দলের শিশু খেলোয়াড়রা মাঠকে মাতিয়ে তোলে তাদের আবেগঘন কান্না ও চোখের জলে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিরা এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি য়োর থেকে উঠে মাঠে গিয়ে তাঁদেরকে কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়ে সবার সাথে সেলফি তুলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, বিএনপি নেতা মাসুদ খন্দকার, এরশাদ আল মামুন, শিক্ষক নেতা শাহ আলম, সাবেক ভিপি মহসীন আকবর, যুবদলের রাহিন সাধারণ সম্পাদক ইসলাম, ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী প্রমুখ।

সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে -নবাবগঞ্জে আশফাক এমপি

অপরদিকে দুপুরে উপজেলার টিকরপুর মাদ্রাসায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার সহস্রাধিক দ্বীনে আলেম ও মুসল্লি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতের সংসদে আইন করতে এমপি আশফাকের কাছে জোর দাবি তুলেন। তারা বরকত উল্লাহ খানের অনুসারি হিসেবে পরিচিতদের নবাবগঞ্জে কোনো কর্মকান্ড পরিচালনার জন্য নিষেধাজ্ঞা আরোপের আহবান জানান। এসময় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, মুসলমানের ইমান আকিদায় আঘাত আসে এমন কোনো কাজ দোহার নবাবগঞ্জে করা যাবে না। অনুষ্ঠানে খতমে নবুওযাতের নবাবগঞ্জের সভাপতি মুফতি জাকির এতে সভাপতিত্ব করেন। একই দিন বিকেল ৪টায় বান্দুরা অরুনাচল ক্লাবের আয়োজনে টি-১০ ক্রিকেট খেলায় প্রধান অতিথি হয়ে উপস্থিত হন এমপি আশফাক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com