শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিএনপি নেতার উপর হামলা প্রতিবাদের নববন্ধন

বিএনপি নেতার উপর হামলা প্রতিবাদের নববন্ধন

নিজস্ব প্রতিনিধি   ঃ

বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শিমুলের উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিমুল ও তার শাশুড়ী রমেলা বেগমের উপর হামলা করা হয়।

১১ এপ্রিল সকাল ৮ টায় শোল্লা ইউনিয়নের দুধঘাটা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে শাশুড়িকে নিয়ে বের হয় শিমুল। এসময় রাস্তায় উৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। শিমুল আগামী ইউপি নির্বাচনে শোল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা করে আসছিলো।

স্থানয়ীরা জানায়, দক্ষিণ জামসা গাজী চেয়ারম্যানের বাড়ির মোড়ে আগে থেকেই ওৎ পেতে থাকা ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী। মোটরসাইকেলটি মোড় পার হওয়ার সময় তিনদিক থেকে ঘিরে ফেলে সন্ত্রাসীরা। এরপর তাঁকে শিমুলকে এলাপাতারী কুপিয়ে ও লাঠিপেটা করে। পাশে থাকা শাশুড়ি চিৎকার করে জামাতাকে বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এসময় বৃদ্ধের বাম পায়ে কোপ লেগে জখম হয়।

জানা গেছে, দুধঘাটা-জামসা-সুকানিপাড়া মাদ্রাসা ও ঈদগাহর নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আজিজ মাস্টার ও কাজী শহীদুল্লাহ গ্রুপের সঙ্গে বিএনপি নেতা শিমুলের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব চলছিল।

বিএনপি নেতার উপর হামলা প্রতিবাদের নববন্ধন

গত ৯ এপ্রিল স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে বিষয়টি ঈদুল আজহা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকেই কাজী শহীদুল্লাহ বিএনপি নেতা শিমুলকে ‘দেখে নেওয়ার’ প্রকাশ্য হুমকি দিয়েছিলেন।

এ ঘটনার প্রতিবাদের শুক্রবার বিকেলে জামতলা এলাকায় স্থানীয় এলাকাবাসী হামলার প্রতিবাদের মানববন্ধ করে। এসময় তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গেপ্তার করার দাবি জানায়। সিঙ্গাইর থানার থানার উপ-পরিদর্শক (এস আই) রেজাউল করিম খান বলেন, হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com