শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সময় ফুরিয়ে আসছে ইরফানের

বিনোদন রিপোর্ট:
বিরল রোগ নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হলি-বলির মেধাবী অভিনেতা ইরফান খানের সময় ফুরিয়ে আসছে। এ তথ্য এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তিনি। এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান, তৃতীয় কেমোথেরাপির রিপোর্ট ইতিবাচক হয়েছে। কিন্তু মনের জোর কমে গেছে ইরফান খানের। সূত্র: এনডিটিভি

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, ‘আমার চতুর্থ কেমো চলছে। মোট ছয়টি কেমো দিতে হবে। এরপর একটা স্ক্যান হবে। থার্ড সার্কেলের পর স্ক্যান করা হয়েছিল। সেটা ইতিবাচক। কিন্তু এখনো আমাদের ষষ্ঠ স্ক্যান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমাকে কোথায় নিয়ে যায় সেই অপেক্ষায় আছি। আমার মস্তিষ্ক সবসময় বলছে, আমার এই রোগ হয়েছে। আর কিছু মাস বা বছরের মধ্যেই আমি মরে যেতে পারি।’

জীবনের এই কঠোর বাস্তবের মুখোমুখি হওয়ার ফলে ইরফানের মধ্যে যে পরিবর্তন এসেছে তা কেবল শারীরিকই নয়, মানসিক ও আধ্যাত্মিকও। তিনি এমন কথাও বলেছেন যে, তিনি জীবনকে দেখছেন অন্যভাবে। শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমে ইরফান বলেন, ‘জীবন অনেকগুলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জীবন যেভাবে দেখাচ্ছে, সেভাবেই দেখছি। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক- সব দিক থেকে।’

ইরফান আরও বলেন, ‘জীবনের কোনো গ্যারান্টি নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনো সময় মৃত্যু হবে।’ বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার অনুপস্থিতিতেই গতকাল মুক্তি পেল তার অভিনীত ‘কারওয়া’ সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com