শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সময় বাড়ল নতুন ভোটার নিবন্ধনের

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: নির্বাচন কমিশনার (ইসি) নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা দ্রুত প্রকাশ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ এবং বাস্তবতা বিবেচনায় সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি আরো জানান, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে এই সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন।

পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com