বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সব কোর্ট খুলবে কিনা জানা যাবে বিকালে

নিজস্ব প্রতিবেদক:: আদালত খোলাসহ অন্যান্য বিষয় নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এই সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। সভায় দেশের সব আদালত ও সুপ্রিম কোর্ট খোলা হবে কি না এ ব্যাপারে আলোচনা হতে পারে।

এর আগে গত ৪ আগস্ট বুধবার সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কাজলের অনুরোধে প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘদিন হলো দেশের সব আদালত সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com