শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই

বিনোদন প্রতিবেদন::

দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।

সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান এ খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ৮০’র দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। দেশের বৃহৎ সংগীত প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। এই প্রতিষ্ঠানের হাত ধরে বহু জনপ্রিয় গান বাজারে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com