মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শ্রীনগর বাজার শপিং সেন্টার (পুলিশ প্লাজা-মুন্সীগঞ্জ) এর উদ্বোধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥
শ্রীনগর বাজার শপিং সেন্টার (পুলিশ প্লাজা-মুন্সীগঞ্জ) এর কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারটার দিকে শ্রীনগর বাজার সংলগ্ন এই মার্কেটের উদ্বোাধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ইউনাইটেড গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীনগর বাজার কমিটির যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,লেখক সালাম আজাদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, মার্কেটের ব্যবস্থাপক ও পরিচালক ইজাহারুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ আবুল হোসেন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরজাহান বেগম, শ্রীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ

এর আগে পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তুর স্থাপন করেছিলেন তৎকালিন পুলিশের আইজিপি মো: এ কে এম শহিদুল হক বিপিএম পিপিএম। ৪০ হাজার স্কয়ার ফিট জমির উপর ১০ তলা ভবনের মার্কেটটিতে আধুনিক সুযোগ সুবিধা সহ ফুট কোর্ট, কমিউনিটি সেন্টার থাকবে বলে এর ব্যবস্থাপকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com