মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমান মামুনের ঢাকায় গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শ্রীনগর উপজেলা তৃণমুলের ভোটে বিজয়ী মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন গণসংযোগ করেছেন।

সোমবার দুপুরে পুরান ঢাকার ইসলামপুর বস্ত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি সবজল সামসুল আলম সবজল,সহ-সভাপতি আলীঅকবর ভূইয়া,সদরঘাট শরিফ মার্কেটের লুৎফর রহমান খানের সাথে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান,স্বপন রায়,শ্রীনগর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর শিকদার,শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহীনূর আলম শাহিন,এস এম মুরাদ হোসেন, সুজন সিকদার, বাবু মৃধা, নাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com