মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শ্রীনগরে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী আহত ॥ থানায় মামলা

শ্রীনগর প্রতিনিধি॥
শ্রীনগরে মাদকাসক্ত দন্ত চিকিৎসক স্বামীর ছুরির আঘাতে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে স্ত্রী। গত ১ লা ফেব্রুয়ারী উপজেলার শ্রীনগর কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, শ্রীনগর কলেজ পাড়ার হাসিনা বেগমের মেয়ে ঝুমুর আক্তার সাথে কাজী জাহাঙ্গির আলম এর সাথে প্রায় একযুগ আগে পারিবারিক ভাবে বিয়ে হয় । তাদের ঘড়ে দুটি সন্তান রয়েছে। ২-৩ বছর আগে জাহাঙ্গির মাদকাসক্ত হয়ে পরে। মাদকের টাকা জোগার করতে না পারলে স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করত।

মাদক সেবনের মাত্রা দিন দিন বেড়ে গেলে জাহাঙ্গির তার শ্বশুর বাড়ী থেকে টাকা আনার জন্য মানসিক ও শাররীক ভাবে তার স্ত্রীকে নির্যাতন করতো। মাঝে মধ্যে এ নিয়ে দুজনের সাথে ঝগড়া হত। পরে ঝুমুরের মা তার মেয়েকে তাদের বাড়ি নিয়ে যায়।

এক পর্যায়ে গত ১লা ফেব্রুয়ারী রাতে জাহাঙ্গির ও তার ভাই মোঃ জাকির হোসেন সহ ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে শশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের উপর আর্তকিত হামলা চালায়। এ সময় জাহাঙ্গিরের হাতে থাকা ছোরা দিয়ে তার স্ত্রীকে আঘাত করে। এতে ঝুমুরের রক্ত ক্ষরন শুরু হলে তাদের চিৎকারে আশপাশ এলাকার লোকজন এগিয়ে আসলে জাহাঙ্গির ও তার সংগীরা পালিয়ে যায়।

এ সময় এলাকাবাসি আহত অবস্থায় ঝুমুর আক্তার (৩৪), তার মা হাসিনা বেগম (৫৫)ও ভগ্নিপতি মুনছুর (৩৫) কে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ঝুমুরের স্বাস্থ্য অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিডফোট হাসপাতালে প্রেরণ করা হয়।

জাহাঙ্গির কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফাতেহাবাদ গ্রামের মৃত রোকনুজ্জানের ছেলে । সে দীর্ঘদিন যাবৎ শ্রীনগর বাজারে দন্ত চিকিৎসা করে আসছে। সে শ্রীনগর উপজেলার বাবুর দিঘির পাড় গফুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এ ঘটনায় ঝুমুরের মা হাসিনা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরো বলেন পুলিশ এখনো আসামীদের গ্রেফতার করতে না পারায় আতংকে দিন কাটাচ্ছি আমি ও পরিবারের সদস্যরা।

শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী জানান এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com